এক সময়ের কথা, এক গরু আর এক বানর ছিল খুব ভালো বন্ধু। তারা সারাদিন মজা করত, গল্প করত আর একসাথে ঘুরে বেড়াত।


একদিন গরু মাঠে ঘাস খাচ্ছিল, বানর এল আর বলল,
“বন্ধু, কৃষকের বাগানে পাকা ফল হয়েছে, চল না একটু খেয়ে আসি!”
গরু বলল, “না না, এটা ঠিক না। এটা কৃষকের পরিশ্রমের ফল।”
বানর বলল, “তুই দাঁড়া, আমি খাব, তুই শুধু দেখবি। কেউ কিছু বলবে না।”
বানর গাছে উঠে ফল খাওয়া শুরু করল। আর গরুর দিকে একবার চোখ মেরে হেসে বলল,
“দোস্ত, ফাঁস খাইলি, তোরে তো বেঁধে রাখবে এখন!”
হঠাৎ কৃষক চলে এল। দেখে গরুর চারপাশে ছড়ানো ফল, আর গরু দাঁড়িয়ে আছে। বানর তখন গাছের উপর থেকে চুপিচুপি সব দেখল, কিছু বলল না।
কৃষক রেগে গরুকে বেঁধে রাখল খুঁটির সঙ্গে। সেদিন গরুকে ঘাসও দিল না।
গরুর চোখে পানি, সে শুধু ভাবল, "বন্ধু মানেই কি এমন? দোষ বানাবে, আমি শাস্তি খাব?"
শিক্ষণীয় কথা:
সবাইকে বন্ধু বলা যায় না। যারা নিজের মজা বা লাভের জন্য তোমাকে বিপদে ফেলে দেয়, তারা বন্ধু নয়—বিপদের ছদ্মবেশী শত্রু।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on April 23, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.